হাতির হানা অব্যাহত আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতির হানা অব্যাহত আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে। হাতির হানায় আরও একবার ক্ষতিগ্রস্ত হল ছয়টি পরিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের কোয়ার্টার লাইন ও পানু লাইনে বুধবার গভীর রাতে দুটি হাতি ব্যাপক তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট লাইনের পৃথক ৫ টি পরিবারের ঘরের বেড়া ভেঙে দিয়েছে ওই হাতি দুটি। পাশাপাশি একটি দোকান ঘর ভেঙে দেয়। শুধু তাই নয়, ঘরে মজুত রাখা খাবার সাবার করে দেয় হাতি দুটি। স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে আচমকাই হামলা চালায় ওই হাতি দুটি। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। সরকারি সহযোগিতার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *