নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পদ্মভূষণ প্রাপক তাঁত শিল্পী বীরেন বসাকের শিল্পত্বে এবার ফুটে উঠলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অবয়ব- কিশোর বয়স থেকেই হস্ত চালিত তাঁতের প্রতি অসম্ভব ঝোঁক এবং কর্মদক্ষতায় পরিণত হয়েছেন সফল ব্যবসায়ীতে। এখন তার অধীনস্থ পাঁচ শতাধিক হস্তশালিত তাঁত শিল্পী কাজ করেন। ইতিমধ্যেই তিনি বেশ কিছু দেশ বরেণ্য মুনিঋষিদের অবয়ব ফুটিয়ে তুলেছিলেন টানাপোড়েনের সুতোয়। অসাধারণ অবয়ব তৈরি করেছিলেন রাজ্যপাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও। এবারে তার সৃষ্টি রাষ্ট্রপতির অবয়ব।
তিনি বলেন এ কাজ তার তত্ত্বাবধানে তিনজন শিল্পী করে থাকলেও, বাংলার সমস্ত হস্তচালিত তাঁত শিল্পীদের পক্ষ থেকে তা আগামীতে স্বয়ং রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, আগামীতে তার সম্ভাবনার বিষয়েও তিনি আশাবাদী এমনটাই তিনি জানিয়েছেন। তবে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে এই কাজ শুরু করেছিলেন।
পদ্মভূষণ প্রাপক তাঁত শিল্পী বীরেন বসাকের শিল্পত্বে এবার ফুটে উঠলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অবয়ব।












Leave a Reply