পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ির খালাসির আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গাড়ির চালক।

নিজস্ব সংবাদদাতা, মালদা-পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ির খালাসির আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গাড়ির চালক। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে গাজোল থানার টোল ট্যাক্স এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় মৃত খালাসির নাম ধনা দেবনাথ (৫৫)। আহত চালকের নাম অশোক বিশ্বাস (৪৫)। দুইজনেরই বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরের অরবিন্দ সরণি এলাকায়।
জানা যায় সোমবার গাড়িতে করে মাছ নিয়ে আসামে গিয়েছিল। সেইখান থেকে গাড়ি নিয়ে ফেরার পথে গাজলের টোল ট্যাক্স এলাকায়। মঙ্গলবার ভোররাতে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে গিয়ে ধাক্কা মারে। তাতে এই দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে গাড়ির খালাসিকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসকেরা। আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গাড়ির চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *