বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণের দাবীতে আশা কর্মীদের বিক্ষোভ ও কর্মবিরতি ডাক ঘোষণা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন দূর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীদের বিক্ষোভ চলছে ৫০০ দিন অতিক্রান্ত

এরই মধ্যে আজ থেকে সরব রাজ্যের আশা কর্মীরা। নদীয়ার বিভিন্ন প্রান্তে আশা কর্মীরা তাদের দাবী নিয়ে সোচ্চার হয়েছে।

আজ আশা কর্মীদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধির দাবীতে বিক্ষোভে উত্তাল নদীয়ার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালের চত্বর ।

বুধবার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ সহ কর্মবিরতি শুরু করে আন্দোলনরত আশা কর্মীদের এক প্রতিনিধি দল।

করোনা যুদ্ধে নিজেদের জীবনকে বিপন্ন করে ফ্রন্ট লাইনে যুদ্ধে অবতীর্ণ আশা কর্মীদের উপর চরম অনিহা সহ রাজ্য সরকারের অমানবিক আচরণে এদের ভবিষ্যৎ বিপন্ন।

তাঁদের অভিযোগ, ২৪ ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে কিন্তু চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে কোনও সদার্থক ভূমিকা পালন করছে না রাজ্য সরকার। গত ১৩ মাস ধরে উৎসাহ ভাতা পাই সেটা আবার ৮ ভাগে ভাতা পাই।

নেই কোন স্মার্টফোন। পরিবারে কারো থেকে ফোন চেয়ে চিন্তে আমাদের কাজ মেটাতে হচ্ছে।

এই সমস্ত নানাবিধ দাবি দাওয়া নিয়ে আজ থেকে তাঁরা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেছে।

আশা কর্মীদের মূল অভিযোগ, আমরা একাধিকবার বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েও কোন কাজ হয়নি। এই মুহূর্তে ২১ হাজার টাকা বেতনক্রম চালু সহ কর্তব্যরত সমস্ত কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে, সমস্ত কর্মীদের স্মার্টফোন এবং মাসিক ৩০০ টাকা রিচার্জ এর জন্য দিতে হবে। এ সমস্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেছে।

গ্রাম্য এলাকায় এবং বিভিন্ন প্রতন্ত্য এলাকায় আশা কর্মীদের ওপরই ভরসায় থাকে অসংখ্য সাধারণ মানুষ, সে যায়গায় দাড়িয়ে আশা কর্মীদের এই কর্মবিরতিতে সাধারণ মানুষ যে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *