গ্রেপ্তার হওয়া হকারদের মুক্তির দাবি নিয়ে মেচেদা স্টেশনে বিক্ষোভ হকারদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বুধবার দুপুর থেকে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা স্টেশনে হকারদের বিক্ষোভ চলছে, ইতিমধ্যেই হকারদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সে কারনে মেছেদা আর পি এফ অফিসের সামনে লাগাতার বিক্ষোভ চলে। আটক হকারদের মুক্তি না দেওয়ায় ফের ওই দিন সন্ধ্যার পর রেল অবরোধ হয়। দীর্ঘ সময় অবরোধ চলে। হকার ইউনিয়নের সাথে রেল পুলিশের সমঝোতায় আটকদের ছেড়ে দেয় রেল পুলিশ,তারপর অবরোধ ওঠে। তবে বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে রেল চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *