নিজস্ব সংবাদদাতা, মালদা:– মোটর বাইক চোর সন্দেহে এক যুবককে গণধোলাই। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের রথবাড়ি এলাকায়। যদিও পড়ে ইংরেজ বাজার থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার থানায় নিয়ে যায়। জানা যায় এদিন দুপুরে বাইক চোর সন্দেহে এক যুবককে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে। এরপর ওই যুবককে ইলেকট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
মোটর বাইক চোর সন্দেহে এক যুবককে গণধোলাই।












Leave a Reply