শালবনির ধোবাশোল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ শালবনি থানার অন্তর্গত ধোবাসোলের জঙ্গল লাগোয়া রেল লাইনে উপরে, মৃত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর,স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে প্রচুর পরিমাণে মদ্যপান করতো সে এবং পরিবারের বিবাদ লেগেই থাকতো আর সেই বিবাদের কারণেই মৃত্যু এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্র থেকে,মৃত যুবকের নাম পরান সিং,বাড়ি চৈতা এলাকায়। জানা গিয়েছে আদ্রা মেদিনীপুর মেমো প্যাসেঞ্জার মেদিনীপুর থেকে শালবনির দিকে আসার সময় এই ঘটনাটি ঘটে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনি থানার পুলিশ এবং রেল পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *