সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বোলতা’র কামড়ে গুরুতর জখম হলেন এক গৃহবধু। গুরুতর জখম অবস্থায় অনিমা নস্কর নামে ওই গৃহবধু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস পাড়ায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো গৃহবধু অনিমা নস্কর স্নান সেরে ঠাকুরের পুজো দেওয়ার জন্য বাগানে ফুল তুলতে গিয়েছিলেন। ফুল তোলার সময় আচমকা তাঁকে ১০/১২ টি বোলতা কামড় দেয়। গুরুতর জখম হয়ে ফুলগাছের গোড়ায় লুটিয়ে পড়েন। চিৎকার করে কান্নাকাটি শুরু করেন।চিৎকার ও কান্নাকাটি শুনে পরিবারের লোকজন দৌড়ে আসে। গৃহবধু কে উদ্ধার করেন।ওই গৃহবধু কে চিকিৎসার জন্য তড়িঘড়ি বাইক এ চাপিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই গৃহবধু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বোলতার কামড়ে জখম গৃহবধু, হাসপাতালে চিকিৎসাধীন।












Leave a Reply