বয়স কোন বাধা নয়,৫৯ এ মাধ্যমিক পাশ।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – কথায় আছে যে রাঁধে সে চুল ও বাঁধে। আবার শিক্ষার জন্য বয়স কখনও বাধা হয় না। মনের জোর সব থেকেই বড়জোর ।মনের জোর আর নিজের একাত্মের জন্য এক অনন্য নজির সৃষ্টি করলেন বারুইপুর পুলিশ জেলার সোনারপুর থানার কর্মরত হোমগার্ড। প্রভাস চন্দ্র মন্ডল,বয়স তিনি ৫৯ এর কোঠায়। ইতিমধ্যে অবসর জীবন উঁকি মারতে শুরু করেছে তাঁর জীবনে।তিনি হাল ছাড়ার পাত্র নন। আর তাই চাকরি জীবনে শেষ অধ্যায়ের দোরগোড়ায় পৌঁছে এতটুকু হতাশ না হয়ে চলতি বছরে মাধ্যমিক পাস করলেন।

বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর, ৮ ফেব্রুয়ারি ১৯৬৩ সালে প্রভাস বাবুর জন্ম। । তিনি অষ্টম শ্রেণী পাশ করার পর হোম গার্ডে চাকরি করেন। পড়াশোনার কয়ার ইচ্ছা থাকলেও তা আর হয়ে ওঠেনি।
জীবনের ইচ্ছা ছিল মাধ্যমিক পাস করতেই হবে। তিনি গতবছর প্রাইভেটে দশম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন বিধাননগর পৌর মুক্ত বিদ্যালয়ে। ২০২২ এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষার ফল বেরোতেই তিনি জানতে পারেন মাধ্যমিক উত্তির্ণ হয়েছেন।
এমন ঘটনায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা প্রভাস বাবু কে সম্বর্ধনা দেন তাঁর এই কৃতিত্বের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *