উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- রাজের মুখ্য মন্ত্রী যখন সরকারের বি এল আরও অফিস এর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক সভা গুলিতে ক্ষোভ প্রকাশ করেছে ঠিক তখন প্রকাশ্য দিবালোকে অফিস টাইমে মদ্যপ অবস্থায় পিকনিক করতে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বি এল আর ও অফিসের কিছু কর্মীদের। সংবাদ মাধ্যম এর কাছে এই খবর আসার হলে সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম সেখানে গিয়ে হাতেনাতে ধরে ফেলে অবস্থায় অফিসের এক ব্যক্তিকে। সেই ব্যক্তি কিছুক্ষণ স্বীকার না করলেও পরবর্তীতে তিনি স্বীকার করেন তিনি এবং তার সঙ্গী সাথীরা মদ্যপ অবস্থায় আজ পিকনিকের একটি আসর করেছিলেন অফিস চত্বরে। যেখানে নাকি বি এল আর ও স্বয়ং হাজির ছিলেন এমনটাই বলছেন অফিসের এক কর্মী। এই ঘটনার পর পরিস্থিতি একটু উত্তপ্ত হওয়ায় কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন সেখানে এসে হাজির হয়।
এ ব্যাপারে কালিয়াগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুমন তামাং কে প্রশ্ন করা হলে তিনি বলেন পিকনিক নয় খাওয়া দাওয়া হয়ছে।তবে কে বা কারা নেশা করেছে সে খবর আমার কাছে নেই।তিনি বলেন যদি আমার অফিসের কেও পিকনিকে নেশা করে বলে অভিযোগ পাই তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি ব্যবস্থা নেব বলে জানান। তবে, ডিজিটাল বাংলার সাংবাদিককে খবর করতে বাধা দেয়












Leave a Reply