উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- রাজ্য সরকারের নতুন করে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে তার হাতে। মন্ত্রিত্ব পাওয়ার পর এদিন প্রথম তিনি জেলায় পা রাখেন। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন। সত্যজিৎ বাবু মন্ত্রিত্ব পাবার আগে ই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোস উনাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। মূলত তার উদ্যোগে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি করা হয়। তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখবার মত। মন্ত্রিত্ব পেয়ে সত্যজিৎ বাবু সাংবাদিকদের জানান এটি হেমতাবাদ বিধানসভার প্রতিটি নাগরিক সহ রায়গঞ্জ ব্লকের ভোটার দের প্রাপ্তি। তিনি শুধু বিধানসভার নন রাজ্যের মন্ত্রী সেইমতো রাজ্যের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যা যা সমস্যা রয়েছে তা দূরীকরণে সচেষ্ট থাকবেন। তিনি আরো জানান আমাদের জেলা শিক্ষায় পিছিয়ে পড়া জেলা, শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে তিনি চেষ্টা করবেন জেলার শিক্ষা ব্যবস্থাটাকে আরো অগ্রসর করে তোলার। তবে শিক্ষা বা শিক্ষক শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কে তিনি কিছু মন্তব্য করতে চান নি। তিনি জানিয়েছেন দুর্নীতি সম্বন্ধে তিনি কিছু জানেন না তাই এ বিষয়ে মন্তব্য করা অনর্থক।
হেমতাবাদ বিধানসভা থেকে প্রথম মন্ত্রী কে সংবর্ধনা জ্ঞাপন।












Leave a Reply