সোনারুন্দি গ্রাম থেকে বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো সালার থানার পুলিশ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানার অন্তর্গত সোনারুন্দি গ্রাম থেকে বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো সালার থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবার 19 বছর বয়সী হীরা মণ্ডল প্রামাণিকের দেহ উদ্ধার হবার পর মৃত হীরা মন্ডল প্রামাণিকের বাপার বাড়ির লকজনের পক্ষ থেকে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃত গৃহবধূর ব্যাপার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে সালার থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী কৃষ্ণচরন প্রামানিকে গ্রেফতার করে। রবিবার ধৃত কৃষ্ণচরন প্রামাণিকের বিরুদ্ধে 498, 302, 34 আইপিসি ধারায় মামলা রুজু করে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করে সালার থানার পুলিস। কান্দি মহকুমা আদালতে ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করলে কান্দি মহকুমার আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি ভাস্কর মজুমদার 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *