রানাঘাট কোর্টপাড়া ইয়ংস ক্লাবের সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো আয়োজিত হলো আজ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট কোর্টপাড়া ইয়ংস ক্লাবের সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো আয়োজিত হলো আজ।এবার তাঁদের দুর্গাপূজা ৫৪ তম বর্ষে পদার্পণ করল। রবিবার সমস্ত আচার অনুষ্ঠান মেনে কোর্টপাড়া ইয়ংসের খুঁটি পুজো আয়োজিত হয়। সকাল থেকেই মাঙ্গলিক মন্ত্র উচ্চারণ ও নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে খুঁটি পুজো সমাপন হয়। খুঁটি পূজো উপলক্ষে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দোপাধ্যায়।উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।এবিষয়ে ক্লাবের পক্ষ থেকে আমাদের জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *