বিষ্ণুপুর আলাদা জেলা ঘোষণা করায় আনন্দে মিষ্টিমুখ ।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণায় বাঁকুড়া জেলা কে ভেঙে দুটি জেলাতে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ বাঁকুড়া থেকে ভাগ হয়ে বিষ্ণুপুর নতুন জেলা হিসাবে আত্ম প্রকাশ করল গত সোমবার থেকেই। এরপর থেকে একটি বাঁকুড়া জেলা অপরটি বিষ্ণুপুর জেলা।
নতুন জেলা হিসাবে বিষ্ণুপুরকে আত্মপ্রকাশ করানোর মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেই মনে করছেন ইন্দাস ব্লকের দীঘলগ্ৰাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
কেননা আলাদা জেলা হলে প্রশাসনিক কাজ অনেকটাই সহজ হবে । ফলে ভীষণ উপকৃত হবেন সাধারণ মানুষ । আমাদের ক্যামেরায় মুখোমুখি হয়ে ইন্দাস সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোল্লা নাসের আলি জানান, দিদিকে অসংখ্য ধন্যবাদ জানায় বিষ্ণুপুর জেলা হওয়ায়। কারণ ইন্দাস থেকে বাঁকুড়ার দূরত্ব ১০০ কিলোমিটার। সকালে বের হলে কাজ সেরে বাড়ি আসতে প্রায় সমস্যায় পড়তে হয়। বিষ্ণুপুর জেলা হওয়ায় আমাদের যাতায়াতের দূরত্ব অনেক কম হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *