মানিকচকের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করলেন রাজ্যের প্রতিমন্ত্রী এবং মালদা জেলা প্রশাসনিক আধিকারিক গণ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মানিকচকের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করলেন রাজ্যের প্রতিমন্ত্রী এবং মালদা জেলা প্রশাসনিক আধিকারিক গণ।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার মানিকচকের পশ্চিম নারায়ণপুর এবং শুক্রবার গোপালপুরের বালুটোলা এলাকায় আচমকায় ব্যাপক ভাঙ্গন হয়।গঙ্গাগর্ভে তোলিয়ে যায় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা।ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পরতেই ঘরবাড়ি ভেঙ্গে মূল্যবান জিনিসপএ নিয়ে নিরাপদ স্থানে যেতে শুরু করে এলাকা বাসীরা।

রবিবার,বিকাল নাগাদ দুই ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন,মালদা জেলা শাষক নীতিন সিংঘানিয়া,জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,এলাকার বিধায়িকা সবিএী মিএ,কবিতা মন্ডল সহ প্রশাসনিক আধিকারিক। দ্রুতভাবে ভাঙ্গন রোধের কাজ শুরু করা হবে এমনটাই জানালেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *