কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম তিরোধান দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ।

নিজস্ব সংবাদদাতা, মালদা,৮ আগস্ট : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম তিরোধান দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ।
সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় কবিগুরুর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুরো আধিকারিক ও শিল্পী সংসদের সদস্যরা।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে সমস্ত মনীষীদের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হয়।
সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম দিবস পালন করা হয় ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *