পথ দুর্ঘটনায় কিশোরের মৃত্যুতে শোকের ছায়া।

সুদীপ সেন, বাঁকুড়া:-  সোমবার সকালে বাঁকুড়ার কুস্থলিয়া, মেজিয়া রাজ্য সড়কের কাঁটা বাইদ মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক নাবালক। তার নাম শুভদীপ মাজি, বয়স আনুমানিক তেরো বছর।

স্থানীয় সূত্রে জানা যায় বালি বোঝাই একটি ট্রাক্টর ওই নাবালক কে বেপরোয়া ভাবে পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় মানুষজন জানায় রাস্তা দিয়ে কিছু শিব অনুগামী ডিজে বাজিয়ে জল ঢালতে যাওয়ার দৃশ্য দেখতে বাড়ি থেকে বের হয় শুভ দীপ। সে দাঁড়িয়েছিল রাস্তার বাম পাশে।
কিন্তু দ্রুত গতিতে আসা ওই ট্রাক্টর টি তাকে পিষে ফেললে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে স্থানীয় মানুষজন মৃতদেহ নিয়ে প্রায় দু ঘন্টা রাস্তা অবরোধ করে।

পরে শালতোড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়,
অবরোধ ওঠে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

যদিও স্থানীয় মানুষ দের চরম ক্ষোভ রয়েছে এলাকায় এইভাবে বালির গাড়ি যাতায়াত নিয়ে।

স্থানীয় মানুষজনের অভিযোগ , অবৈধ বালি বোঝাই গাড়ি এই রাস্তায় বেপরোয়া ভাবে দীর্ঘদিন ধরে যাতায়াত করছে।
এদের বৈধ কোনো কাগজপত্র নেই বলেও তাদের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *