নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- জলপাইগুড়ির জাতীয় সড়কের ধারে পাহারপুর মোড় সম্প্রীতির অভিনব দৃশ্য, ক্লান্ত জল্পেশগামী পুর্ণ্যার্থীদের পায়ে ভলেনি স্পে দিয়ে পা ঠান্ডা করলেন সাথে যত্ন করে পানীয় জলের বোতল দিচ্ছেন মুসলিম পরিবার।
সম্প্রতি ভারতবর্ষে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় হিংসা দেখা যাচ্ছে। সেখানে রবিবার রাতে জলপাইগুড়িতে দেখা গেল অন্য ধরনের সম্প্রীতির অভিনব দৃশ্য। দূর দুরান্ত থেকে আগত জল্পেশগামী পুণ্যার্থীরা পায়ে হেঁটে জল্পেশের উদ্দেশ্যে যাচ্ছে। আবার কেউ হেঁটে যেতে গিয়ে ব্যাথা পাচ্ছেন পায়ে৷ এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের পাশে দাঁড়াতে দেখা গেল এক মুসলিম পরিবারকে। প্রত্যেক পুন্যার্থীকে দাঁড় করে পায়ে স্প্রে করে দিচ্ছে । পাশাপাশি ঠান্ডা পানীয়ও বিতরণ করা হচ্ছে। ওই পরিবারের সদস্য মহম্মদ মুইনুল বলেন,’আমার পরিবারের পাশাপাশি বন্ধুরাও এগিয়ে এসেছে। আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা করলেই দেশের মঙ্গল সকলের মঙ্গল।’ এদিনের এই কর্মসূচিতে দেখা যাচ্ছে পরিবারের এক খুদেও ভলেনি স্প্রে , জল বিতরণ করছেন। এনিয়ে মুইনুল বলেন,’বাচ্চাদের ছোটো থেকে সম্প্রীতির পাঠ শেখাতে হয়।’ অন্যদিকে মুসলিম পরিবারের হাতে জল পেয়ে সাদরে গ্রহণ করছেন জয়দেব রায়, বিমল রায়ের মত পুণ্যার্থীরা। জয়দেব বলেন,’মুসলিম হয়েও যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে তাতে খুবই ভাল লাগছে।’












Leave a Reply