পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় রানাঘাট পৌর অঞ্চলের আজ উদ্বোধন হলো পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় রানাঘাট পৌর অঞ্চলের আজ উদ্বোধন হলো পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের। রানাঘাট ১৩ নম্বর ওয়ার্ডের উত্তর নাসরায় এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠে। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা যাতে আরো ভালো করে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই সুস্বাস্থ্য কেন্দ্র। এতদিন পর্যন্ত রানাঘাট পৌর অঞ্চলের পূর্বপাড়ের মানুষদের চিকিৎসা পরিষেবা পেতে রানাঘাট পশ্চিম পাড়ের টাউন আউটডোরে আসতে হতো। এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ায় এবার থেকে ওয়ার্ডের মধ্যে চিকিৎসা পরিষেবা পাবেন পুরনাগরিকেরা। রানাঘাট ১৩ নম্বর ওয়ার্ডের পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপ্রধান
কোশলদেব বন্দোপাধ্যায়
উপ পৌরপ্রধান আনন্দ দে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা গুহ সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *