মালদা জেলাতেও পালিত হছে,অমৃত মহোৎসব।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে বিজেপির বুধবার বিকেলে,মালদা বিধান সভার আট মাইল এলাকা থেকে একটি বাইক র‍্যালি করাহয়। এই র‍্যালির মাধ্যমে মালদা বিধান সভা মালদা মঙ্গলবাড়ি হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে বুধবার সন্ধ্যায় আইহো বাস স্যান্ডে শেষ হয় এই র‍্যালি। স্বাধীনতার ৭৫ তম বছরকে অমৃত মহোৎসব পালিত হছে গোটা দেশ জুরে,তারিই সাথে মালদা জেলাতেও পালিত হছে,অমৃত মহোৎসব। ভারতের স্বাধীনতার ৭৫তম পুরনো হতে চলেছে তাই এই বছর অমৃত মহোৎসব পালিত হছে। মালদা জেলা বিজেপির যুব মোচা উত্তর মালদা সাংগঠনিক পক্ষ থেকে বুধবার বিকেলে এক বাইক র‍্যালি আয়োজন করা হয়।উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ বলেন, স্বাধীনতার ৭৫ তম অমৃত মহোৎসব উপলক্ষে এদিন উত্তর মালদা সাংগঠনিক যুব মোর্চার পক্ষ থেকে মালদা জেলার আটমাইল থেকে এই বাইক র‍্যালিটি শুরু হয় যা আইহো বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।আর কদিন বাদে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস। তাই এবারে স্বাধীনতার ৭৫ তম অমৃত মহোৎসব উপলক্ষে এই কর্মসূচি করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদার সংগঠনিক সভাপতি উজ্জল দত্ত সহ মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *