পাঁশকুড়ায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাখি উৎসব পালন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাখীবন্ধন উৎসব পালন হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সৌদামিনী বিদ্যামন্দিরে। সকল ছাত্রছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। উপস্থিত থাকা অন্যান্য মানুষদের রাখির দ্বারা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক ভাবে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হানিফ মহম্মদ, সভাপতি মনোরঞ্জন মালিক সহ একাধিক প্রশাসনিক কর্তারা উপস্থিত থাকেন।
প্রত্যেকেই রাখি পরিয়ে দেন এবং ছাত্রীদের হাতে উপস্থিত সকলে রাখি পরেন নিজের হাতে। পাশাপাশি স্কুল প্রাঙ্গণে থাকা মনিষীদের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *