পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ।

আবদুল হাই, বাঁকুড়াঃ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আজ 28 শে জানুয়ারি কোতুলপুর বিডিওর নিকট বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জমা দিলেন । তাদের দাবি অবিলম্বে স্কুল খুলতে হবে ।পানশালা নয় পাঠশালা চাই। দুয়ারে বিদ্যালয় এই কর্মসূচি বাতিল করতে হবে। বেআইনিভাবে মদ-গাঁজার রমরমা কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে ।আইসিডিএস কেন্দ্রগুলিতে শুকনো খাবারের পরিবর্তে রান্না করা পুষ্টিকর খাবার চালু করতে হবে । স্কুলগুলিতে মাক্স স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খোলার দাবি জানান গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা । টিপ ছাপ দিয়ে রেশন তোলা র বিরোধিতা জানান তারা ।জাতিগত শংসাপত্র পাড়ায় পাড়ায় বিতরণ করতে হবে । এছাড়াও আরো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কোতুলপুর সমষ্টি উন্নয়ন এর কাছে একটি স্মারকলিপি জমা দেন ।কোতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণেন্দু ঘোষ মহাশয় জানান বিষয়গুলি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন এবং এই কাগজগুলি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলেই জানালেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *