কর্মরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে।

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- কর্মরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে সে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বেলেডাঙ্গা মোড় এলাকায়। জানা যায় শান্তিপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাস প্রতিদিনের মতোই শান্তিপুর থানার বেলডাঙা মোড় 34 নম্বর জাতীয় সড়কের ট্রাফিক ডিউটি তে ছিলেন। বুধবার বিকেলে কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় টোটো নিয়ে আসছিল। তখনই রাজু দেবনাথ এবং সুমন দেবনাথ নামে দুই মদ্যপ যুবকের সাথে ওই সিভিক ভলেন্টিয়ার এর কথা কাটাকাটি হয়। তৎক্ষণাৎ ওই যুবক ঘটনাস্থল ছেড়ে চলে গেল কুড়ি মিনিট পর দলবল নিয়ে আবারো ওই সিভিক ভলেন্টিয়ার কাছে এসে পৌঁছায়। কোন কথা না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বেধড়ক মারতে থাকে সিভিক ভলেন্টিয়ার রতন বিশ্বাস কে। চিৎকার চেচামেচি করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই সিভিক ভলেন্টিয়ার কে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ঘটনার উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *