রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়লো রানাঘাট বিজেপি সংগটনিক জেলা পার্টি অফিসের সামনে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়লো রানাঘাট বিজেপি সংগটনিক জেলা পার্টি অফিসের সামনে। এছাড়া দুই একটি জায়গায়। পোস্টারে জগন্নাথ সরকার এর ডাক নাম ধরে বলা হয়েছে তিনি দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী। বিজেপি নদীয়ার সাংগঠনিক জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব ফুটে উঠছিল । আর এবার সেই গোষ্ঠী দ্বন্ধ প্রকাশ্যে আসতে শুরু করলো। সামনেই রানাঘাটে পৌর নির্বাচন তার আগে এমন ঘটনা। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে পুরোটাই তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। পাশাপাশি রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক তৃণমূলের কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন আমাদের চেষ্টা রানাঘাট বাসীদের উন্নয়ন পরিসেবা দেওয়া । এমন কাজ আমরা করিনা আমাদের রানাঘাটের উন্নয়ন করার লক্ষ । বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের এতটাই ঘটছে ফলে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *