নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পৌর নির্বাচনে এবার তৃণমূল নেতার উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে, ঘটনায় জানা যায় তৃণমূল পার্টির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণ জানা বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণ জানা এলে তার উপর হামলা ও মারধর করা হয় বলে অভিযোগ, ঘটনায় ওই তরুণ জানা কে বাঁচাতে গেলে তৃণমূলের প্রদীপ গায়েন সহ আরো একজনের উপর রড, বাঁশ দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ, এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।











Leave a Reply