তাহেরপুরের থানার ওসিকে বদলি করে দেওয়া হল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তাহেরপুরের থানার ওসিকে বদলি করে দেওয়া হল। নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে এই শাস্তি দাবি বিরোধীদের। পুরোটাই প্রশাসনিক নিয়মেই বদল হয়েছে পাল্টা দাবি তৃণমূলের। উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে যেখানে সবুজ ঝড় উড়ছে, সেখানে শুধুমাত্র নদীয়ার তাহেরপুর পৌরসভার বামেরা তাদের নিজেদের জায়গা ধরে রাখল। তাহেরপুর পৌরসভার 13 টি ওয়ার্ডের মধ্যে বামেরা 8 টি ওয়ার্ড জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাহেরপুর পৌরসভা বামেরা নিজেদের দখলে রাখল। আর এই ফল বেরোতে না পেরোতেই কয়েক ঘন্টার মধ্যেই তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাস কে বদলির নির্দেশ দিল প্রশাসন। তাহেরপুর সিপিআইএম নেতৃত্বের দাবি যে হেতু ভোটের দিন তিনি নিরপেক্ষতা বজায় রেখেছেন সেই কারণেই তাকে এই উপহার দিল শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *