
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের রসকুণ্ডু এলাকায় সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে। জানা গিয়েছে রক্তদান শিবির ১৫৫ জন মহিলা পুরুষ মিলিয়ে রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী গৌতম কৌরী,সুশান্ত কারক সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা।












Leave a Reply