খুঁটি পুজোর মধ্যদিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল প্রেস কর্নারের ১৩ বছর বর্ষে ” বসন্ত উৎসব-২০২২ শুভ সূচনা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- খুঁটি পুজোর মধ্যদিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল প্রেস কর্নারের ১৩ বছর বর্ষে ” বসন্ত উৎসব-২০২২ শুভ সূচনা হলো। এইদিন মহিষদল রাজবাড়ী আম্রকুঞ্জে নাচ ও গানের মধ্যদিয়ে বসন্ত উৎসবের শুভ সূচনা ঘটে। মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী নারকেল ফাটি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ছবিলাল মাইতি, সংগঠনের সভাপতি সুব্রত চক্রবর্তী, সম্পাদক সঞ্জীব দোবে, কোষাধ্যক্ষ ভোলানাথ বিজলী সহ অন্যান্যরা। দোল মানেই এতদিন শান্তিনিকেতনকে বুঝতেন। কিন্তু বর্তমান সময়ে নানা জটিলতার কারনে শান্তিনিকেতনের উন্মাদনা কমেছে। মহিষাদল প্রেস কর্নার, সাংবাদিক সংস্থার উদ্যোগে আগামী ১৮ ই মার্চ শুক্রবার মহিষাদল রাজবাড়ীর আম্রকুঞ্জে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব। সরকারি নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে মহিষাদল প্রেস কর্নারের ১৩ বছরের বসন্ত উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *