আব্দুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়ার বনে বনে শাল-মহুয়ার সুবাস পলাশের ওই লোহিত অগ্নিশিখা বহন করে নিয়ে এসেছে বসন্ত বার্তা । আজ বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের জামবনি হাইস্কুলের ছাত্র ছাত্রীরা হোলি উৎসব পালন করলো এক সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে। ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহল থেকে অভিভাবক অভিভাবিকারা আজ খুশির মেজাজে ছিলেন। বসন্তের বিভিন্ন রঙের আবির দিয়ে রাঙিয়ে তোলার সাথে সাথে বন্ধুত্বের আলিঙ্গন দিয়ে বসন্ত উৎসব পালন হয়। বসন্তের গান ও নাচের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। বসন্ত উৎসবে শামিল হতে পেরে খুবই খুশি ছাত্র ছাত্রীরা।সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত সহ বিভিন্ন গানে বিভিন্ন বয়সের মেয়েরা নৃত্য প্রর্দশন করে সকলকে মনোরঞ্জন করে। এদিনের হোলি উৎসবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মল্লিক, সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা এবং এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
দীর্ঘ দুই বছর পর হোলি খেলায় মেতে উঠল জামবনি হাইস্কুলের ছাত্র ছাত্রীরা।












Leave a Reply