নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ ‘ফুল মুনলাইট টি’ এবার তৈরি হচ্ছে সমতলের ডুয়ার্সে। সৌজন্যে আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝেরডাবরি চা বাগান কতৃপক্ষ। শুক্রবার পূর্ণিমার পূণ্য তিথিতে পূর্ণিমার আলোয় চা পাতা তোলার কাজ করলো মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যার পর থেকে মাঝেরডাবরি চা বাগানে পাতা তোলা হয়। এবার সমতলের ডুয়ার্সেও এই চা তৈরি চালু হয়ে গেল। জানা গিয়েছে, সূর্যাস্তের পর পূর্ণিমার দিন চাঁদের আলোয় চা গাছের পাতা থেকে চায়ের বিশেষ সুগন্ধ তৈরি হয়, যা ওই চা পাতার মধ্যেই থেকে যায়। আর সেই কারণে পূর্ণিমার দিন চাদের আলোতে চা গাছ থেকে ছিঁড়ে আনা দুটি পাতা একটি কুঁড়ি থেকে তৈরি চা খেতে যেমন সুস্বাদু তেমনি গন্ধেও অতুলনীয়। বিশ্ববাজারে এই চায়ের দাম প্রচুর।
‘ফুল মুনলাইট টি’ এবার তৈরি হচ্ছে সমতলের ডুয়ার্সে।












Leave a Reply