অমিত শাহর জনসভার উদ্দেশ্যে জলপাইগুড়ি থেকে রওনা দিলো বিজেপি কর্মীরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ বিকেলে শিলিগুড়িতে আসছেন দেশের সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার জনসভাকে সাফল্যমন্ডিত করতে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে দশ হাজার লোক সমাগম করার টার্গেট নেওয়া হয়েছিল।

সেই কর্মসূচী অনুযায়ী বৃহস্পতিবার বেলা গড়াতেই বিজেপি কর্মীরা তাদের সাংগঠনিক জেলার আটটি বিধানসভা থেকে বাস, পিকাপ ভ্যান কিংবা ছোট গাড়ি নিয়ে শিলিগুড়ি অভিমুখে রওনা হয়েছেন। জানা গেছে ডাবগ্রাম ফুলবাড়ি, রাজগঞ্জ,জলপাইগুড়ি, মেখলিগঞ্জ সহ মোট আটটি বিধানসভা থেকে প্রায় ৫৫০-৬০০ টি গাড়ি নিয়ে হাজার দশেকের বেশী বিজেপি কর্মীরা শিলিগুড়ি গেছে। একইসাথে এদিন বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকেও একাধিক বাসে চেপে কর্মীরা শিলিগুড়ি গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *