ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা: একশো দিনের কাজে মৃত ব্যক্তির নামে জব কার্ড তৈরি করে টাকা নেয়ার অভিযোগ সহ মোট পাঁচ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিজেপি পরিচালিত বিনপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিল তৃণমূলের কর্মী-সমর্থকেরা । এদিন সকাল থেকেই কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক বিনপুর বাজারে মিছিল করে বিনপুর গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ডেপুটেশন জমা দেন । এদিনের ডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব ছিলেন বিনপুর অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি শ্যামল বিষুই । তৃনমূলের কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, ১০০ দিনের কাজের জব কার্ডের টাকা অন্য ব্যক্তির একাউন্টে ঢুকিয়ে তা তুলে নেয়া হচ্ছে । একই ব্যক্তির নামে ২টি জব কার্ড তৈরি করে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছে । মৃত ব্যক্তির নামও জব কার্ড রয়েছে । ছাত্রছাত্রীদের নামে জব কার্ড হয়েছে, যাদের এখনো ১৮ বছর হয় নি। তাদের নাম অন্তর্ভুক্ত করে টাকা তোলা হয়েছে। এছাড়াও মাটির সৃষ্টি প্রকল্পেও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে । তৃণমূল অঞ্চল সভাপতি শ্যামল বিষুই বলেন , “বিনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান মৃত ব্যক্তির নামে জব কার্ড তৈরি করে দিনের পর দিন গরীব আদিবাসী মানুষদের টাকা আত্মসাৎ করছে । তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ প্রধান শিকার করেছে আমাদের কাছে । এই দুর্নীতি তদন্তের দাবিতে আমরা ডেপুটেশন জমা দিলাম” । যদিও বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন মোদি বলেন , “যা অভিযোগ উঠেছে তা ব্লক ও জেলা স্তরে তদন্ত শুরু হয়েছে এতে আমার কিছু বলার নেই” ।
একশো দিনের কাজে মৃত ব্যক্তির নামে জব কার্ড তৈরি করে টাকা নেয়ার অভিযোগ সহ মোট পাঁচ দফা দাবি ডেপুটেশন তৃণমূলের।












Leave a Reply