নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- বৃহস্পতিবার গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মা মাটি মানুষের সরকারের তৃতীয় বার ক্ষমতায় আসার পর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মহামিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন পাত্র ,সত্যরঞ্জন বারিক,লোকেশ কর, গোপীবল্লভপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিংকু পাল সহ আরো অনেকে। মিছিলের শেষে এক সভায় গোপীবল্লভপুর ব্লকের বেলিয়াবেড়া থানা এলাকার বিজেপি কর্মী সমর্থক হিসেবে পরিচিত ২০০ টি পরিবার বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদানকারী সকলের হাতে পতাকা তুলে দেওয়ার পর গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন শান্ত জঙ্গলমহল কে অশান্ত হতে দেবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই উন্নয়ন ও শান্তিকে অব্যাহত রাখতে হবে । যারা জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করছে ,তাদের জঙ্গলমহলের মানুষই জবাব দেবে। তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করেনা ,শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। তাই মা মাটি মানুষের সরকারের 11 তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি জঙ্গলমহলের প্রতিটি মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং ২০২১সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে নির্বাচিত করার জন্য সর্বস্তরের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে আগামী দিনেও থাকবে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কারী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেসে কে আরো শক্তিশালী করে তোলার জন্য তাদের কাজ করার আহ্বান জানান । তিনি বলেন সামনে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের আগে দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে গোপীবল্লভপুর দুই ব্লকে বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়াতে বিজেপি দল ছেড়ে ২০০ টি পরিবার যোগ দান করলো তৃণমূল কংগ্রেসে।












Leave a Reply