ছেলেকে গলায় ছুরি মারলো সৎ বাবা।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সাতসকালেই ছেলেকে গলায় ছুরি মারলো সৎ বাবা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুরের নতুন বাসস্ট্যাণ্ড এলাকায়। জানা যায়, আহত ছেলের নাম সেখ সাহাদাত, বয়স ১৬ বছর। অভিযুক্ত সেখ শুকুর তাঁর বৌদি অর্থাৎ আহত সেখ সাহাদাত এর মা নুরেফা বিবিকে বিয়ে করে এক বছর আগে। তখন থেকেই ছেলের সাথে বনিবনা ছিল না সৎ বাবা সেখ শুকুরের। কিন্তু কয়েকমাস আগে সেখ শুকুরের সাথে তাঁর স্ত্রী নুরেফা বিবির বিবাহ বিচ্ছেদ হোয়ে যায়। তবুও সেখ শুকুর নুরেফা বিবির বাড়ি যেত। তাই আজ ভোরবেলায়ও গিয়েছিল। তখন মদ্যপ অবস্থায় নুরেফা বিবিকে খোঁজ করে সে। নুরেফা বিবি অর্থাৎ আহত সেখ সাহাদাতের মা বাড়িতে ছিলেন না। বাড়িতে শুধুমাত্র ছেলে সেখ সাহাদাত ছিল। তাঁকে একা পেয়ে গলায় ছুরি মারতে শুরু করে সৎ বাবা সেখ শুকুর। প্রাণে বাঁচার জন্য সেখ সাহাদাত রাস্তায় ছুটে পালায়। আর অভিযুক্ত সেখ শুকুরকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে। পরে দুবরাজপুর থানার পুলিশ এসে আহত সেখ সাহাদাতকে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থার অবনতি হলে সিউড়ি সুপার স্পেশালিটী হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে অভিযুক্ত সেখ শুকুরকে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *