নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- সাঁওতালি ভাষার ব্যবহৃত “অলচিকি” লিপির শ্রষ্টা, বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ,লেখক ও নাট্যকার পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের নতুন বাসস্ট্যান্ডে আবক্ষ মুর্তিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ওই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ , ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর আবক্ষ মূর্তি তে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি বলেন হাজার 1905 সালের 5 ই মে পন্ডিত রঘুনাথ মুরমু ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন । তিনি না থাকলে আদিবাসী ভাই-বোনেরা তাদের মাতৃভাষায় পড়াশোনা করতে পারত না । তাই আদিবাসী সমাজের বিদ্যাসাগরকে তার জন্মদিনে শ্রদ্ধা জানাতে পেরে গর্বিত বলে জানান সেই সঙ্গে তিনি বলেন পন্ডিত রঘুনাথ মুরমু আদিবাসী সমাজ নয় সারাদেশের মানুষ কোনদিন ভুলবে না। সেই সঙ্গে তিনি পন্ডিত রঘুনাথ মুর্মুর চিন্তাধারা ও আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ঝাড়গ্রামে পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন উদযাপন অনুষ্ঠান।












Leave a Reply