বীরভূম, সুকান্ত রায়: –আজ সাঁওতালী অলচিকি ভাষার স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর ১১৮তম জন্মবার্ষিকী ৷ এই উপলক্ষে বীরভূম জেলা আদিবাসী সংঘের উদ্যোগে সাঁইথিয়া ব্লকের দেরিয়াপুর পঞ্চায়েতের বাগডোলা সংসদে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা,সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জনাব সাবের আলী খাঁন, জেলা আদিবাসী সংগঠনের সভাপতি বুদ্ধদেব হাঁসদা, সাঁইথিয়া শহর সভাপতি দেবাশীষ সাহা,জেলা সম্পাদক সুনীল সোরেন, জেলা কমিটির সদস্য সাধন মুখার্জী সহ অন্যান্য স্থানীয় আদিবাসী সংঘের নেতৃবৃন্দ।এদিন অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেন আদিবাসী মহিলারা ৷ এরপর উদ্বোধনী ভাষণে বুদ্ধদেব বাবু সাঁওতালী অলচিকি ভাষার উন্নয়ণে ও সাঁওতালী সাহিত্য জগতে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জীবন ব্যাপী অবদানের কথা উল্লেখ করেন ৷ এরপর শুরু হয় রক্তদান প্রকল্প ৷ বিগত একদশকের অধিক সময়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদিবাসীদের প্রভূত উন্নয়ণের উদাহরণ তুলে ধরেণ সাঁইথিয়ার বিধায়ক নীলাবতি সাহা । সাঁইথিয়ার পাশাপাশি এদিন কোটাসুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাঠে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম বার্ষিকী পালন হয় উক্ত মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পারানিক চন্দন সরেন , ভারত জাকাত মাঝি পারগানা মহলের ময়ূরেশ্বর দু’নম্বর আদিবাসীর ব্লক সভাপতি খোকা সরেন ।
পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম বার্ষিকী পালন সাঁইথিয়া ও কোটাসুরে ৷












Leave a Reply