নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর।মৃতার নাম অনুষ্কা ঘোষ,বয়স 18 বছর। ঘটনাটি ঘটেছে রানাঘাট 7 নম্বর ওয়ার্ডে চিলড্রেন’স পার্কের কাছে প্রণবানন্দ আবাসনে। বহুতল থেকে নিচে পড়ার পড়ার সঙ্গে সঙ্গেই অনুষ্কাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর রানাঘাট মহাকুমা হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকে এলাকায় শোক স্তব্ধ । প্রেমের টানা পড়েন না বিচ্ছেদ কি কারন খতিয়ে দেখছে পুলিশ।
বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর।












Leave a Reply