ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুর সুচিকিৎসার জন্য চন্দ্রকোনারোডে দোকানে দোকানে ঘুরে অর্থ সংগ্রহ এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুর সুচিকিৎসার জন্য বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে দোকানে দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছে চন্দ্রকোনা রোড আলিঙ্গন অনিরুদ্ধ ফাউন্ডেশনের সদস্যরা, প্রসঙ্গত গোয়ালতোড় থানার বুলানপুর এলাকার এক দুস্থ পরিবারের শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত, ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে ওই পরিবার, এবার সেই শিশুর সুচিকিৎসার জন্য দোকানে দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছে আলিঙ্গন অনিরুদ্ধ ফাউন্ডেশনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *