মালবাজার, নিজস্ব সংবাদদাতাঃ– মাল ব্লকের পশ্চিম ডামডিম এলাকায় ওয়াচ টাওয়ার থেকে এক যুবকের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো মালবাজার থানার পুলিশ। মৃত যুবকের নাম বাইটু রায় (৩৪)। বাড়ি পশ্চিম ডামডিম এলাকার রায় পাড়ায়।
স্থানিয় সুত্রে জানা গেছে, সোমবার সকালে পশ্চিম ডামডিম এলাকার খোলা মাঠের মধ্যে ওয়াচ টাওয়ারে এই যুবকের গলায় ফাস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষ। এরপর এলাকার মানুষেরই মালবাজার পুলিশকে খবর দেয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি পাঠায় ময়না তদন্তের জন্য।
জানা গেছে বন দপ্তরের পক্ষ থেকে হাতিদের ওপর নজরদারি করার জন্য তৈরি হয়েছে এই টাওয়ারটি।রাতে এই ওয়াচ-টাওয়ার থেকে বুনো হাতিদের গতিবিধির উপর নজর রাখা হয়। এই টাওয়ারের মাঝে গলায় দড়ি লাগানো অবস্থায় এই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। আত্মহত্যা না খুন তা ক্ষতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ।
এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।












Leave a Reply