বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা বন্ধের প্রতিবাদে, পেট্রোল, ডিজেল ও রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আবারও পথে নামল শাসক দল। বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়। এদিন বিকেলে বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে হাতে বেনার প্লেকার্ড নিয়ে শুরু হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে ধিক্কার মিছিল করা হয়। এদিনের এই ধিক্কার মিছিল এ কেন্দ্র সরকারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এই মিছিল করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ অনন্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *