বিজেপি সাংসদদের বাংলা ভাগের উস্কানিতে উৎসাহ পাচ্ছেন কেএলও’রাঃ পার্থ।

কোচবিহার, ৬ জুনঃ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে হুঁশিয়ারি দিয়েছিলেন কেএলও জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিংহ। এদিন গোপন ডেরা থেকে পাঠানো ভিডিও বার্তায় জীবন সিংহ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি কোচ কামতাপুরে পা দেবেন না।’ এই হুমকির প্রতিক্রিয়া দিতে গিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রসের সভাপতি পার্থ প্রতিম রায় জানান, মমতা বন্ধ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম করা মানুষ, কারো হুমকিকে তিনি পাত্তা দেন না। এই হুমকির নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে জোড় চর্চা শুরু হয়েছে
সোমবার কোচবিহার সাগরদীঘি সংলগ্ন এলাকায় শিব মন্দিরে পুজা দিতে এসে পার্থ বাবু সাংবাদিকদের মুখোমুখি কেএলও চিফ জীবন সিংহের হুমকি প্রসঙ্গে বলেন, ‘কেএলও চিফ জীবন সিং প্রায় ১ দশক ধরে অন্তরালে ছিলেন। তারপর কিছুদিন থেকে জীবন সিং ভিডিও বার্তা দিচ্ছেন। বিজেপি সাংসদ জন বার্লা, নিশীথ প্রামানিক যেভাবে রাজ্য ভাগের কথা বলছেন, তাতে উৎসাহিত হয়ে কেএলও চিফ জীবন সিং হুমকি দিচ্ছে মমতা বন্ধ্যোপাধ্যায়কে। কারন আমরা বিশ্বাস করি উত্তরবঙ্গে বিজেপি নোংরা রাজনীতি করছে। কেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলা ভাগ চায় না, আবার স্থানীয় বিধায়ক-সাংসদরা এই ইস্যুতে উস্কে দিচ্ছে। তাই কেএলও জঙ্গিরা উৎসাহ পাচ্ছে।
তিনি আরও বলেন, মমতা বন্ধ্যোপাধ্যায়কে হুশিয়ারি দিয়ে আটকে রাখা যায় না। কারন তিনি লড়াই সংগ্রাম করে উঠে আসা নেত্রী। তিনি আগামীতে দেশের মুখ। তিনি বরাবরেই বলে আসছেন বাংলার উন্নয়ন যেভাবে করছে, সেই ভাবেই আগামীতে করবেন।
প্রসঙ্গত, এদিন গোপন ডেরা থেকে পাঠানো ভিডিও বার্তায় জীবন সিংহ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি কোচ কামতাপুরে পা দেবেন না। এই মাটিতে আমাদের অধিকার আগে। বহু দিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের শাসন সহ্য করে আসছি। জোর করে কিছু চাপিয়ে দিলেন পরিণাম ভয়ঙ্কর হবে। কামতাপুরের মানুষের কাছে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে উন্নয়নের কথা ভুলে যাবেন না। খাল কেটে শিয়াল আনবেন না। আমরা মাথানত করিনি। আমরা কামতাপুর থেকে বহিরাগত সরকারকে উৎখাত করব।’ তারপর ওই হুমকি নিয়ে রীতিমত রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোটা রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *