৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা পৌরসভার।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- প্লাস্টিকের ব্যবহারে বাড়ছে পরিবেশ দূষণ। তাছাড়া বর্ষায় জল জমার সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে প্লাস্টিকের ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, দেদার প্লাস্টিক ব্যবহারের ফলে রাজ্যজুড়েই দূষণ বাড়ছে। প্লাস্টিক দূষণ রুখতে সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দুবরাজপুর বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের অবগত করা হল যে ৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। এ নিয়ে পৌরসভার পক্ষ থেকে গোটা বাজারে সাধারন মানুষকেও সচেতন করা হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, কাউন্সিলার ভাস্কর রুজ, অর্জুন চৌধুরী, সুভাষ মেটে, মানিক মুখার্জী, সাগর কুন্ডু সহ পৌরসভার কর্মীরা। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমরা আজ বুধবার দুবরাজপুর বাজারে সকল ব্যবসায়ীদের জানালাম ৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। তাঁরাও আমাদের কথা দিয়েছেন। পাশাপাশি আমরা আগামী শনিবার থেকে বাজারে অভিযানে নামব আর যদি ক্রেতা বা বিক্রেতার কাছে ৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ দেখতে পাই তাহলে তাঁদের জরিমানা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *