আবারো রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ময়নার বাকচা, মারধোরের পাশাপাশি বোমাবাজির অভিযোগ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আবারো উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা। বেশ কিছু দিন শান্ত থাকার পর আবারো উত্তপ্ত ময়নার বাকচা। তৃনমূলের মিছিল কে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি তৃনমূল সংঘর্ষের বোমাবাজির অভিযোগ ।বাকচা তৃনমূলের অঞ্চল সভাপতির মনোরঞ্জন হাজরার আভিযোগ ২১ শে জুলাই কলকাতায় শহীদ দিবসের সমর্থনে ময়না থানার বাকচা গ্রাম পঞ্চয়েতের খিদীরপুর থেকে হালিশহর হয়ে চাবুকিয়া প্রজন্ত মিছিলের প্রস্তুতি নেয় তৃনমূল কংগ্রেস নেতা কর্মীরা,সেই সময় তৃনমূলের মিছিল ছত্রভঙ্গ করার জন্য বিজেপির দুষ্কৃতকারিরা বিভিন্ন জায়গায় বোমা ফাটাতে শুরু করে। উত্তেজিত তৃনমূল কর্মীরা বিজেপি কর্মিদের তাড়া করে কয়েকজনকে ধরে ফেলে। ধৃতদের পুলিশের হাতে তুলে দেয়। তাড়া খেয়ে কয়েকজন বিজেপি কর্মী পড়ে গিয়ে আঘাত পেলেও পেতে পারে। যদিও এই প্রসঙ্গে
বিজেপি নেতা আশীষ মণ্ডলের অভিযোগ ময়না বিধানসভার বাকচার খিদিরপুর গ্রামের গোলাপাতা মাঠ থেকে তৃণমূলের একটি আড়াইশ জনের মিছিল বের হয়। মিছিল টি হালিশহর হোয়ে চাবুকিয়ার দিকে যাচ্ছিল। হালিশহরে ঐ মিছিল থেকে তৃণমূলের লোকজন বিজেপির কর্মীদের মারধর শুরু করে। তারমধ‍্যে নারায়ণ মণ্ডল কে প্রচন্ড ভাবে জখম করে। তার স্ত্রী ছাড়াতে গেলে তাকেও মারধর করে। পরে ময়না থানার পুলিশ গিয়ে এদের দুজনকে উদ্ধার করে ময়না হসপিটালে ভর্তি করেছে। বাকচার মত জায়গায় তৃণমূলের বেশকিছু দুষ্কৃতী ও হার্মাদদের নিয়ে এতো বড় মিছিলের পার্মিশনকে দিয়েছে। যদি দিয়ে থাকে তাহলে মিছিলের সঙ্গে পুলিশ নেই কেন? আমাদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমাদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *