বাড়িতে ঢুকে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠলো ওই গৃহবধূরই মদ্যপ কাকা শ্বশুরের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বাড়িতে ঢুকে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠলো ওই গৃহবধূরই মদ্যপ কাকা শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালশুর গ্রামে। ঘটনায় জানা গেছে যে গতকাল দুপুর বেলা তালশুর গ্রামের বাসিন্দা স্মৃতি যাদব বাড়িতে একা ছিলেন। তার বাড়ির পাশেই কাকা শ্বশুর উত্তম যাদবের বাড়ি। পেশায় তিনি মদ বিক্রেতা। বাড়ি থেকেই তিনি বেআইনি ভাবে দেশি মদ বিক্রি করেন বলে অভিযোগ। বৌমা স্মৃতি যাদব কে একা পেয়ে বাড়িতে জোরপূর্বক ঢুকে শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ। সে সময় বাড়িতে ছিলেন না স্মৃতি যাদবের স্বামী গনেশ যাদব খবর পেয়ে এলাকায় ছুটে আসলে তার উপর অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে অভিযুক্ত কাকা শশুর উত্তম যাদব এবং তার পরিবার। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয় গণেশ যাদব। এরপরই অভিযুক্ত কাকা শ্বশুর উত্তম যাদবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে গণেশ যাদব এবং স্মৃতি যাদব। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযুক্ত কাকা শ্বশুর উত্তম যাদব ও তার পরিবার পলাতক। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশিতে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *