অটো উল্টে গুরুতর জখম ৩।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- অটো উল্টে গুরুতর জখম হল তিন অটোযাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে হেড়োভাঙ্গা-ক্যানিং রুটের কালিমন্দির এলাকায়। গুরুতর জখম হয়েছেন গৌর হালদার,হালিমা মোড়ল ও খতিবুল্লা মোল্লা নামে তিন অটোযাত্রী।
স্থানীয় সুত্রে জানাগেছে এদিন সকালে ৭ জন যাত্রী নিয়ে হেড়োভাঙ্গা থেকে ক্যানিংয়ের দিকে আসছিল একটি অটো। কালিমন্দির এলাকায় একটি টোটো গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।অটোর গতি রুখতে সজোরে ব্রেক কষেন অটো চালক। মুহূর্তে রাস্তার ওপর উল্টে গিয়ে দুজন যাত্রীর উপর পড়ে অটো।ঘটনায় গুরুতর জখম হয় তিন অটোযাত্রী। স্থানীয়রা জখমদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিন অটোযাত্রীর সেখানেই চিকিৎসা চলছে।জখমদের মধ্যে হালিমা মোড়ল ও গৌর হালদারের অবস্থা সঙ্কটজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *