মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বুধবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন দিলীপ (Dilip Ghosh)। মমতার ‘বাংলার মেয়ে’ ভাবমূর্তিতে আঘাত হানতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে ফেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন , “মমতা বাংলায় দাঁড়িয়ে নিজেকে বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন, গোয়ার মেয়ে। আরে বাবা-মায়ের ঠিকানা নেই নাকি! যেখানে-সেখানে গিয়ে যা ইচ্ছে বলে দেবেন, হয় নাকি এটা?” এই মন্তব্যের পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন দিলীপ ঘোষ সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে কোনো গাজা বা মদ খেয়েছিল বলে আমার মনে হয় । কারণ যারা মদ গাঁজা খেয়ে থাকে তারায় ভুল বকে। পাশাপশি তিনি প্রধানমন্ত্রীকেও আক্রমণ করে বলেন নূপুর শর্মা , দিলীপ ঘোষের মতন মানুষেরা যখন ভুল ভাল বলছে তখন কোনো ব্যাবস্থায় গ্রহণ করছে না প্রধানমন্ত্রী । এদের পিছনে প্রধানমন্ত্রীর হাত নেই তো। তিনি এইগুলো পিছন থেকে করাচ্ছেন না তো ।
মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্রতিবাদে দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।












Leave a Reply