মহুয়া মৈত্রর বিরুদ্ধে রানাঘাট থানায় এফ আই আর নথিভুক্ত করলেন বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– মা কালী কে নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর বক্তব্যে তোলপাড় গোটা দেশ।তৃণমূল সাংসদের এই এই মন্তব্য আঘাত লেগেছে হিন্দু সেন্টিমেন্টে।এই অভিযোগ তুলে মহুয়া মৈত্রর বিরুদ্ধে রানাঘাট থানায় এফ আই আর নথিভুক্ত করলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। ই-মেলের মাধ্যমে মহুয়া মৈত্রর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেন।এদিন বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন মহুয়া মৈত্রর এই মন্তব্য খুবই নিন্দনীয়।আমরা তার শাস্তি দাবী করছি।থানায় অভিযোগ দায়ের এর পরেও যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা কোর্টে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *