আতঙ্কের নতুন নাম নাইরোবি ফ্লাই।

বিয়াস মল্লিক, সব খবর ডেস্ক:-  করোনা আতঙ্ক থেকে কিছুটা স্বস্তি পেতে না পেতেই আবার হানা দিয়েছে এক বিষাক্ত পোকার আতঙ্ক যার পোশাকি নাম নাইরোবি ফ্লাই।সিকিম,শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার সহ গোটা উত্তরবঙ্গে ছড়িয়ে পড়েছে এই বিষাক্ত পোকা যাকে স্থানীয়রা বলছে acid পোকা ও।এই মারাত্মক পোকার কামড়ে মানুষের চামড়ায় পুড়ে যাওয়ার মতো দগদগে ঘা হচ্ছে ও তার সাথে অসহ্য জ্বালা এবং ব্যথা ও সহ্য করতে হচ্ছে এই পোকার কামড়ে আক্রান্তদের ।কিছু মানুষের শরীরে এই পোকার বিষক্রিয়া এতই তীব্র যে তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে।তবে প্রশাসন, হাসপাতাল ও চিকিৎসকরা হাত গুটিয়ে বসে থাকেননি,রোগী হাসপাতালে আসলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দিচ্ছেন তারা যাতে মৃত্যুর সম্ভাবনা না দেখা যায়।শিলিগুড়ি পুরসভা সহ অন্যান্য পুরসভার তরফ থেকে সতর্কতা জারি করা হচ্ছে সর্বত্র।সূত্রের খবর জয়গাঁ নামক জায়গায় এই পোকার উপদ্রব সবথেকে বেশি তাই স্বাস্থ্য কর্মী ও আধিকারিকরা নিয়মিত এই জায়গার বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *