চাঁচলে বাইক র‍্যালির মধ্যে দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন।

নিজস্ব সংবাদদাতা, চাঁচল :-  কাটফাটা রোদ্রে বাইক চালিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলো ট্রাফিক বিভাগ।শুক্রবার মালদহের চাঁচল সদরে ’সাবধানে চালাও জীবন বাঁচাও ’এই স্লোগান কে সামনে রেখে বাইক র‍্যালি করা হয় চাঁচল ট্রাফিক পুলিশের উদ‍্যোগে।এদিন চাঁচল ট্রাফিক কন্ট্রোল রুম চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে সদরের সবকটি রুটে পরিক্রমা করার পর নেতাজি মোড়ে এসে শেষ হয়। এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি চন্দন দে।বাইক র‍্যালি শেষে হেলমেটবিহীন বাইক চালকদের রাস্তায় দাঁড় করিয়ে তাদের পথ নিরাপত্তা সমন্ধে অবগত করানো হয়।পাশপাশি মোটর বাইক চালানোর সময় হেলমেট বাধ্যতামূলক এমনটাই নির্দেশ দেন ট্রাফিক ওসি চন্দন দে।যারা ট্রাফিক আইন অমান‍্য করে চলবে,তাদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *