প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্ম দিবস পালন করল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু।

নিজস্ব সংবাদদাতা, মালদা,৮ জুলাই : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্ম দিবস পালন করল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু।
শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ মালদা শহরের ২ নং গভমেন্ট কলোনি এলাকায় সিপিএমের শ্রমিক সংগঠনের ৪ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে পালন করা হয় জ্যোতি বসুর জন্ম দিবস।
উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতা অনুপম গুণ সহ অন্যান্য বাম নেতৃত্ব।
এদিন প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পর্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
এর পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যে জ্যোতি বসুর জন্ম দিবস উপলক্ষে মাস্ক এবং চকলেট বিতরণ করা হয় বলেও জানান শ্রমিক নেতা অনুপম গুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *